খামেনির জানাজায় লাল পতাকা, যে রহস্যময় বার্তা দিল শোকাহতরা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত।
কর্মসূচির প্রথম দিনেই খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার শোকাহত মানুষ জড়ো হন। উপস্থিত অনেকের হাতে লাল পতাকা দেখা যায়, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির অনুসারীরা এসব লাল পতাকা ‘প্রতিশোধের প্রতীক’ হিসেবে তৈরি করেছেন।
তিনি আরও বলেন, যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন এসব মানুষ।
মোহাম্মদ ইসলামি জানান, প্রয়াত সর্বোচ্চ নেতা শুধুমাত্র রাষ্ট্রপ্রধান ছিলেন না, বরং তার ভূমিকা ছিল আরও বিস্তৃত ও গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত ২৮ জুলাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওই হামলায় স্ত্রী, সন্তান ও নাতনিসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। যুদ্ধ ও চলমান উত্তেজনার কারণে তার মরদেহ দীর্ঘ চার মাস ধরে শীতলীকরণ করে রাখা হয়েছিল।
সূত্র: আল জাজিরা
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য