• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টার চয়নের পদত্যাগ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ১২:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক প্রেস মিনিস্টার মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন)। ছবি: সংগৃহীত
সাবেক প্রেস মিনিস্টার মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন)। ছবি: সংগৃহীত

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান তারিক চয়ন। পোস্টে তিনি বলেন, ব্যক্তিগত ও পেশাগত কারণেই কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

দায়িত্ব পালনের সময়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, দেড় বছর ধরে কলকাতায় সুন্দর সময় কেটেছে এবং অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে পেশাগত জীবন, সহকর্মী এবং কলকাতার বন্ধুদের নিয়ে একটি বই লেখার ইচ্ছার কথাও জানান। সবার কাছে দোয়া কামনা করে তিনি আল্লাহর কাছে সবার মঙ্গল প্রার্থনা করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে তার চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১১ নভেম্বর থেকে ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত তার নতুন নিয়োগ কার্যকর হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

কূটনৈতিক দায়িত্বে যোগ দেওয়ার আগে তারিক চয়ন দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। তিনি বাংলাভিশন, দৈনিক মানবজমিন, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। এছাড়া কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখির মাধ্যমে পরিচিতি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কর্মজীবনে বিভিন্ন স্বীকৃতিও পেয়েছেন। পেশাগত এবং সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, পশ্চিমবঙ্গের মৈত্রী সম্মাননা এবং সেরা বাঙালি সম্মাননা লাভ করেন।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: জ্বালানিমন্ত্রী
প্রতীকী ছবি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত
গুজবে কান দেবেন না, তেলের সংকট নেই: মালিক সমিতি