কারাগারে অসুস্থ, ঢামেকে ভর্তি দীপু মনি

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ বা বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য