• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

আমি এখনো বেঁচে আছি: সোনম ওয়াংচুক

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ১১:১৭ এ.এম.
শেয়ার করুন 0
হাসপাতাল থেকে ভিডিও বার্তায় বক্তব্য দিচ্ছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। ছবি: সংগৃহীত
হাসপাতাল থেকে ভিডিও বার্তায় বক্তব্য দিচ্ছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। ছবি: সংগৃহীত

ভারতের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক বলেছেন, তিনি এখনও অনশন চালিয়ে যাচ্ছেন এবং শারীরিকভাবে দুর্বল হলেও লড়াই থেকে সরে দাঁড়াননি। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগ ও আইনি হয়রানি বন্ধের বিষয়ে কেন্দ্র সরকারের স্পষ্ট আশ্বাস পেলে তিনি অনশন ভাঙতে প্রস্তুত।

বুধবার (২২ জুলাই) গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতাল থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক এ কথা জানান বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

তিনি জানান, টানা ২৫ দিনের অনশনে তার ওজন প্রায় ১১ কেজি কমেছে। শরীরের পেশিও অনেকটাই ক্ষয় হয়েছে। তবু তিনি আশাবাদী এবং দ্রুত স্বাভাবিক কাজে ফিরতে চান।

ওয়াংচুক বলেন, ‘আমি এখনো বেঁচে আছি। অনশনের ২৫ দিনে আমার ওজন প্রায় ১১ কেজি কমেছে। শরীর দুর্বল হলেও আমি ভালো আছি এবং আবার কাজ শুরু করতে চাই।’

তিনি আরও বলেন, ‘সরকার যদি নিশ্চিত করে যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আর বলপ্রয়োগ করা হবে না এবং তাদের নামে কোনো এফআইআর বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে আজই আমি অনশন ভাঙব। অন্যথায় আমাকে এই কর্মসূচি চালিয়ে যেতে হবে।’

এর আগে সোমবার ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের পর তিনি অনশন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন। তার দাবি, ওই অভিযানে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে।

ওয়াংচুক বলেন, লাঠিচার্জ ও উসকানির মুখেও যারা শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছেন, সেই শিক্ষার্থীদের তিনি অভিনন্দন জানান।

তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ অন্তত ৬৫ জন সংসদ সদস্য তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক আশ্বাস না পাওয়া পর্যন্ত তিনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন না।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের একাংশ। ছবি: পিটিআই
দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
ছবি: সংগৃহীত
খাদ্য উৎপাদনে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ: জাতিসংঘ
ছবি: সংগৃহীত
লোহিত সাগরে হুথিদের হামলা, সৌদির দুই জাহাজে আগুন