• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আতঙ্কে ছোটাছুটি

কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত

কক্সবাজার প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ০৯:১২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হঠাৎ আঘাত হেনেছে টর্নেডো। এতে সৈকতে পর্যটকদের জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আজ শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে এই টর্নেডো আঘাত হানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী ছিল টর্নেডো। এ সময় সুগন্ধা পয়েন্টে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পর্যটকেরা ছোটাছুটি শুরু করেন। তবে টর্নেডোর আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে টর্নেডো। বেলা পৌনে তিনটার দিকে এটি সৈকতে আঘাত হানে। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে বলে যায়।  

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা
ছবি: সংগৃহীত
কামারখন্দ উপজেলা বিএনপির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত
ফুঁসছে কাপ্তাই লেক, কপাট খুললেই ফুলে উঠবে কর্ণফুলী