• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বেইজিংয়ে বৈঠকে তারেক রহমান ও লি কিয়াং

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অপরদিকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী লি কিয়াং।

বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা উপদেষ্টা মাহ্‌দী আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয়। এ সময় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি তোপধ্বনির মাধ্যমে তাকে অভিবাদন জানানো হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং উভয় দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচিত হন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরসংলগ্ন গ্রেট হল অব দ্য পিপল ও আশপাশের এলাকায় বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। সেখানে বিভিন্ন কর্মসূচি শেষে বুধবার বেইজিংয়ে পৌঁছান তিনি।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে নদীর সংখ্যা ১৪১৫: সংসদে নৌমন্ত্রী
ছবি: সংগৃহীত
‘আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’
ছবি: সংগৃহীত
শুষ্ক মৌসুমে ৬,২০০ ও বর্ষায় ৮০০০ কি.মি নাব্য নৌপথ রয়েছে: শেখ রবিউল