• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সপ্তাহের শেষ লেনদেনে সোনার দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। তেলের দাম কমে আসা, আগামী সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেড) সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত দেয়—সেই অপেক্ষা এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় এই মূল্যবৃদ্ধি হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২ দশমিক ৭৮ মার্কিন ডলারে। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা এখন মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিগত সিদ্ধান্তের দিকে নজর রাখছেন। সুদের হার অপরিবর্তিত থাকলে স্বর্ণবাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূল্যবান ধাতু ব্যবসায়ী তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হলে বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। তবে সামগ্রিকভাবে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ফেড যদি সুদের হার অপরিবর্তিত রাখে, তাহলে তা সোনার বাজারের জন্য সহায়ক হবে।

বিশ্লেষকদের ভাষ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে-এমন আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বেশি রাখবে বলে ধারণা তৈরি হয়। আর সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার চাহিদা তুলনামূলকভাবে কমে যায়।

অন্যদিকে, মূল্যবান ধাতুর বাজারে রুপার দামও বেড়েছে। সর্বশেষ তথ্যে প্রতি আউন্স রুপার দাম ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।

তবে সব ধাতুর বাজারে একই প্রবণতা দেখা যায়নি। প্ল্যাটিনামের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলারে নেমে এসেছে। এছাড়া প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
দুই দফা কমার পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ