• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী সরকার জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ রূপপুরে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলছে সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সাইন্সল্যাব অবরোধ, তীব্র যানজট পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণ করবে সরকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী

বিশেষ কর্মসূচি উদ্বোধনে আজ ঢাবিতে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০৯:৩২ এ.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

যুব উদ্যোক্তা তৈরির পরিবেশ আরও শক্তিশালী করা এবং দেশের স্টার্টআপ খাতকে গতিশীল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশেষ কর্মসূচিতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিতব্য ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক আয়োজনের উদ্বোধন করবেন তিনি।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি সকালে শুরু হবে। উদ্বোধনী পর্ব শেষ হওয়ার পর দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্টার্টআপ খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে উদ্বোধন করা হবে ‘ন্যাশনাল স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম’। এই ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত সেবা কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরশিপ, বিনিয়োগের সুযোগ, বিভিন্ন প্রকল্পে আবেদন এবং প্রয়োজনীয় তথ্য এক জায়গা থেকেই পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি সফল উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন। ‘গল্প নয়, সত্যি’ শিরোনামের বিশেষ পর্বে তারা স্টার্টআপ প্রতিষ্ঠার বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন। এ সময় তরুণ উদ্যোক্তারা তাদের বিভিন্ন প্রশ্ন, পরিকল্পনা ও উদ্ভাবনী ধারণা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপনের সুযোগ পাবেন। নির্বাচিত কয়েকটি স্টার্টআপের প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেকও বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সূচনা বক্তব্য রাখবেন আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। এছাড়া স্বাগত বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর। এর আগে গত ১২ মে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়েছিলেন।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
টানা বৃষ্টি এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী