• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সিলেটে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার শঙ্কা সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, আটক ১ প্রশ্নফাঁসে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ১০:০৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে শুক্রবার দুপুরের মধ্যে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ ধরনের আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন অব্যাহত রাখতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সন্ধ্যার মধ্যে পাঁচ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত
১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা
বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ৩১তম অবস্থানে ঢাকা
বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ৩১তম অবস্থানে ঢাকা