টপ নিউজ
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি কারিমা গ্রেপ্তার
টঙ্গাী (গাজীপুর) প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ এ.এম.

ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর কেরানীরটেক বস্তি থেকে মাদক মামলার আসামি কারিমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, কেরানীরটেক এলাকায় অভিযান চালিয়ে কারিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, কারিমা টঙ্গী এলাকার অন্যতম শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, সম্প্রতি কারিমার নেতৃত্বে পুলিশের ওপর হামলার ঘটনায় কয়েকজন সদস্য আহত হন। এছাড়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলেও অভিযোগ রয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য