• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু

  রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৫:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

টানা ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে রাঙামাটি-বান্দরবান সড়কে শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ায় গত ১২ জুলাই থেকে এই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ শেষে শনিবার থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় শিলক খালের ওপর নির্মিত সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সওজের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

তিনি জানান, ভেঙে যাওয়া অংশের পুনর্নির্মাণ কাজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতেই শেষ হয়।

পরদিন শুক্রবার (২৪ জুলাই) শুক্রবার পরীক্ষামূলকভাবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।
 
গত ১২ জুলাই পাহাড়ি ঢলের তীব্র স্রোত এলাকায় একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে সেতুর ওপর আঘাত হানে। এতে সেতুর একাংশ ধসে পড়ে এবং সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক ও সেতু পুনর্নির্মাণে প্রকৌশলীরা দিন-রাত কাজ করেছেন। কাজ শেষ হওয়ায় এখন সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে।

এদিকে বান্দরবান জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, বান্দরবান থেকে রাঙামাটিগামী এবং রাঙামাটি থেকে বান্দরবানগামী যাত্রীবাহী বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনেক যাত্রী এখনও সড়ক চালুর খবর না জানায় প্রথমদিনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব বাস চলাচল নাও করতে পারে। 

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ভিওডি বাংলা
সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন
ছবি: ভিওডি বাংলা
১০ বছরেও বদলায়নি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু
ছবি: ভিওডি বাংলা
প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ