শিল্পী সমিতির নতুন কমিটিকে ভিওডি বাংলার ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানুসহ বিজয়ী নেতৃবৃন্দকে ভিওডি বাংলার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সাথে নতুন কমিটির সাফলতা কামনা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিএফডিসিতে নিজ দপ্তরে কমিটির পক্ষে ভিওডি বাংলার ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন শিবা সানু। তিনি ভিওডি বাংলার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রশংসা করেন।
এ সময় ভিওডি বাংলার পক্ষে হেড অব নিউজ রেজাউল করীম হীরা ও প্রধান প্রতিবেদক বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক দপ্তর সম্পাদক রুদ্র রাসেল, আইটির চিফ সজল, বিনোদন প্রতিবেদক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হন।
শনিবার ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। কমিটির সদস্যদের স্বাক্ষরিত ফলাফলের একটি বিবরণীতে বলা হয়েছে, এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। ভোট গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলে গণ্য হয়েছে।
ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/বিন্দু








মন্তব্য