• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে ডিএসসিসি প্রশাসকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়বেন রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে প্রতিমন্ত্রী ইশরাকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত রাষ্ট্রপতির পদত্যাগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংযত বিএনপি

ইসরায়েলের আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্র: সাইফুল হক


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ০৮:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘মার্কিন মদদেই ইরানে ইসরায়েলের বেপরোয়া সামরিক হামলা। ইসরায়েল আন্তর্জাতিক বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে। ইরানে সামরিক হামলা ও গাজায় ধারাবাহিক গণহত্যা ইসরায়েলের চূড়ান্ত ঔদ্ধত্যমূলক অপরাধের বহিঃপ্রকাশ।’

রোববার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ‘ইসরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে বাধ্য করার ডাক দিতে হবে।’

সাইফুল হক বলেন, ‘ইসরায়েলের এই বেপরোয়া আগ্রাসী তৎপরতার পেছনে রয়েছে মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদ। বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মদদের কারণেই গোটা মধ্যপ্রাচ্যে ইসরায়েল আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে। এর লক্ষ্য হচ্ছে আরব দুনিয়ার বিভক্তির সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসাবে নিজেদের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এশিয়ার এই অঞ্চলে মার্কিনিদের প্রধান সামরিক আউটপোস্ট হিসাবে ইসরায়েলকে গড়ে তোলা হয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: বিরোধীদলীয় নেতা
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি
গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
চাকরির টোপ, শত কোটির প্রলোভন- নজরুলকে ঘিরে বিস্ফোরক অভিযোগ