• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে ডিএসসিসি প্রশাসকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়বেন রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে প্রতিমন্ত্রী ইশরাকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত রাষ্ট্রপতির পদত্যাগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংযত বিএনপি

ইরান-ইসরায়েলকে সমঝোতার আহ্বান ট্রাম্পের


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ০৯:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তি খুব শিগগিরই হবে। তিনি দুই দেশকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেছেন, ইরান ও ইসরায়েলকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে এবং তারা তা করবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রোববার (১৫জুন) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাপে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে শিগগিরই শান্তি দেখতে পাবো। অনেক ফোনালাপ ও বৈঠক এখন চলছে। তবে তিনি কোনো নির্দিষ্ট তথ্য বা অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করেননি।

ট্রাম্পের এমন সময় এই মন্তব্য করলেন ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার পর এই সংঘাত শুরু হয়।  

ইসরায়েলের হামলার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ওই আক্রমণকে ‘চমৎকার’ ও ‘খুব সফল’ বলে মন্তব্য করেছিলেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। বরং এই সংঘাত সহজেই শেষ করা সম্ভব। তবে তিনি তেহরানকে সতর্ক করে বলেছেন, তারা যেন কোনও মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত না হানে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ইরান-সৌদি সমঝোতা নিয়ে চাঞ্চল্যকর দাবি, আলোচনায় পাকিস্তান
ছবি: সংগৃহীত
ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার
SK’s Chey। ছবি: সংগৃহীত
বিবাহ বিচ্ছেদ সাবেক স্ত্রীকে দিতে হবে ৬৪৪ মিলিয়ন ডলার