• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়বেন রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে প্রতিমন্ত্রী ইশরাকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত রাষ্ট্রপতির পদত্যাগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংযত বিএনপি সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা

ব্যারিস্টার শামীম

আ. লীগ-বিএনপি একসঙ্গে আন্দোলন করতে পারে


প্রকাশ:  ১৬ জুন ২০২৫, ০৩:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
আ. লীগ-বিএনপি একসঙ্গে আন্দোলন করতে পারে

নিজস্ব প্রতিবেদক: 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আমরা আট সাড়ে আট মাসে বর্তমান সরকারের কোনো সার্টেইনটি দেখতে পারিনি। কারণ বাংলাদেশ অত্যন্ত ভোলাটাইল জায়গা। অত্যন্ত দ্বন্দ্বমুখর, অত্যন্ত পিচ্ছিল একটা জায়গা। যখন নির্বাচন অনেক দেরি হবে, সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে আন্দোলন করতে পারে।

তিনি বলেন, ‘ধরুন যেখানে বিএনপি আন্দোলন করছে তার পিছনে আওয়ামী লীগ দাঁড়িয়েছে। তো সেই সরকার কতজন মানুষ মেরে ক্ষমতায় থাকবে আর একজন নোবেল লরিয়েট মানুষ মেরে ক্ষমতায় থাকবে কেন। নোবেল লরিয়েটরা ক্ষমতায় গেলে তাদের পরিণতি কিন্তু ভালো হয় না। রাজনীতি তো খুব নিষ্ঠুর বাস্তবতার খেলা এবং এক্ষেত্রে আমি মনে করি বিএনপি একটা ছোট্ট বাই পাওয়ার হারিয়ে ফেলেছে।গত আট মাসে আমরা দেখেছি, বিএনপি রাষ্ট্রীয় যে বিষয়গুলোতে হুংকার দিয়েছে বা সমর্থন দেয়নি সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি।’

ব্যারিস্টার শামীম বলেন, ‘দেশ তো চালাচ্ছে মব। মবের পিছনে কি আছে সেটা আমরা জানি না। আমরা আন্দাজ করতে পারি। কিন্তু মব দেশ চালাচ্ছে ছাত্র মব। বিএনপি বলেছিল সংবিধান পুনর্লিখন হবে না এটা হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বিএনপি না বলেছিল। এটা অনেকদিন হয়নি। রাষ্ট্রপতির অপসারণ, সেনাপ্রধানের বিরুদ্ধে যে একটা মুভমেন্ট হয়েছিল সেটাও বিএনপি সমর্থন করেনি।এই চারটাই রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কাজ ছিল। এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি জোরগলায় বলেনি আবার নিষিদ্ধ করা যাবে না এটাও জোরগলায় বলেনি।’

‘আমার ব্যক্তিগত অভিমত লার্জেস্ট পার্টি হিসেবে এ বিষয়ে বিএনপির সাইলেন্ট থাকাটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর হয়েছে। বিএনপি যদি এ বিষয়ে একটা সক্রিয় ভূমিকা পালন করতো, তাহলে সামনের দিনগুলোতে বিএনপি যেটা বলতো অন্তর্বর্তী সরকার অনেকটা সেটাই শুনতে বাধ্য হতো। বড় রাজনৈতিক দল হিসেবে এই পদক্ষেপটা বিএনপি কেন ছেড়ে দিল আমরা এটা বুঝছি না।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: বিরোধীদলীয় নেতা
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি
গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
চাকরির টোপ, শত কোটির প্রলোভন- নজরুলকে ঘিরে বিস্ফোরক অভিযোগ