• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইরানের বিরুদ্ধে ইসরায়েল যা করছে, তা রাষ্ট্রীয় সন্ত্রাস: এরদোয়ান


প্রকাশ:  ১৮ জুন ২০২৫, ০৫:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি-সংগৃহীত
রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের ‘উন্মাদ ও বেআইনি’ আগ্রাসনের মুখে ইরানের আত্মরক্ষা বৈধ, স্বাভাবিক ও সম্পূর্ণ ন্যায়সঙ্গত। বুধবার (১৮ জুন) দেশটির পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যা করেছে তা একটি স্বাধীন রাষ্ট্রের ওপর সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাস। ইরান যেভাবে নিজেকে রক্ষা করছে, সেটি স্বাভাবিক, বৈধ এবং বৈশ্বিক আইনের মধ্যেই পড়ে।

তিনি বলেন, ইসরায়েল এমন এক সময়ে আমাদের প্রতিবেশী ইরানের ওপর হামলা করেছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনার চলছিল। এই ধরনের আগ্রাসন কূটনৈতিক প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

এরদোয়ান স্পষ্ট করে জানান, তুরস্ক সংঘাতের বৃদ্ধি দেখতে চায় না বরং চায় আলোচনার মাধ্যমে সমাধান। তার কথায়, “আমরা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ দেখতে চাই না। তুরস্ক একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রস্তুত এবং প্রয়োজনে মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করতে রাজি।”

সূত্র : রয়টার্স

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ইরান-সৌদি সমঝোতা নিয়ে চাঞ্চল্যকর দাবি, আলোচনায় পাকিস্তান
ছবি: সংগৃহীত
ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার
SK’s Chey। ছবি: সংগৃহীত
বিবাহ বিচ্ছেদ সাবেক স্ত্রীকে দিতে হবে ৬৪৪ মিলিয়ন ডলার