• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পবিত্র হজে ৩৬ জন বাংলাদেশির মৃত্যু

   ২০ জুন ২০২৫, ০২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চলতি বছর পবিত্র হজপালনের জন্য সৌদি আরবে গিয়ে ৩৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৯ জুন মৃত্যুবরণ করেছেন গাজীপুরের গাছা থানার মো. আফজাল হোসাইন (৬৮) নামের এক হাজী।

শুক্রবার (২০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে ২৩ জন মারা গেছেন মক্কায়, ১১ জন মদিনায়, একজন আরাফায় ও একজন জেদ্দায়।

এতে আরও জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৭০ জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ২৫ জন।

চলতি বছর হজ অনুষ্ঠিত হয় গত ৫ জুন। মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি এবার হজ পালন করেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি সংস্থার মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন সৌদি আরবে যান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু