• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সাইবার হুমকি ঠেকাতে ইরানে ইন্টারনেট বন্ধ

   ২০ জুন ২০২৫, ০৪:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক

সম্ভাব্য সাইবার হামলার হুমকির কারণে পুরো দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে ইরান। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে শুক্রবার (২০ জুন) জানিয়েছে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আগ্রাসনকারী শত্রুপক্ষ যেন দেশের যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার করতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের কাছে তথ্য আছে যে শত্রুপক্ষ ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ধ্বংস এবং নির্দিষ্ট ব্যক্তিদের নজরদারিতে রাখতে একটি সাইবার আর্মি গঠন করেছে।’

মন্ত্রণালয় থেকে অবশ্য বলা হয়েছে যে ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণভাবে সীমিত পর্যায়ে এখনও চালু আছে ইন্টারনেট পরিষেবা। তবে ইরানের সাধারণ লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ব্রডব্র্যান্ড বা মোবাইল ফোনে কোনো ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না তারা।

ভিওডি বাংলা/এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের