• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

চোর-পুলিশ খেলা ভালোই চলছে : রাশেদ খান

   ২২ জুন ২০২৫, ০৫:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না- এই ইস্যুতে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে চোর-পুলিশ খেলা চলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রোববার (২২ জুন) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আওয়ামী লীগের বিষয়ে তাদের কিছু করার নেই। এটা সরকারি বা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।

চোর-পুলিশ খেলা ভালোই চলছে দেখি। এই খেলায় স্বয়ং প্রধান উপদেষ্টাও যুক্ত হবে না, সেটা ভাবনায়ই ছিল না।

ওই পোস্টে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের একটি ফটোকার্ড সংযুক্ত করেছেন। ওই ফটোকার্ডে প্রধান উপদেষ্টার উদ্ধৃতি হিসেবে বলা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনে তারা থাকবে কি না, সেটা নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে। আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ