• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

মানিকগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু

   ২২ জুন ২০২৫, ০৬:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার (২১ জুন) বিকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে, সকালে জেলা বিএনপির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাটি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য এস. এ. জিন্নাহ কবীরের সঞ্চালনায় মুন্নু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সত্যেনকান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদী, অ্যাডভোকেট মোকসেদুর রহমান, গোলাম কিবরিয়া সাইদ, আব্দুস সালাম ও গাজী হাবিব হাসান রিন্টুসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন আফরোজা খানম রিতা। তিনি বলেন, “বিগত সময়ে যারা দলের জন্য কাজ করেছেন, সেই পরীক্ষিত নেতাকর্মীদের কমিটিতে অগ্রাধিকার দিতে হবে। দলের বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটিতেও ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের রাখতে হবে।”

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার