• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি    ২৪ জুন ২০২৬, ০৩:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নেশাসক্ত স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেয়েছেন এক গর্ভবতী নারী। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম রাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন করে এক নারী জানান, তিনি গর্ভবতী এবং তার নেশাসক্ত স্বামী সারারাত ধরে তাকে মারধর করেছেন। পরে তাকে একটি ঘরে আটকে রাখা হয় এবং বাইরে বের হতে দেওয়া হচ্ছিল না। প্রতিবেশীর মোবাইল ফোন ব্যবহার করে তিনি ৯৯৯-এ কল করে উদ্ধারের আবেদন জানান।

খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সিরাজদিখান থানাকে জানায়। কলটি গ্রহণ করেন কনস্টেবল সুমাইয়া জাহান ও বুলবুল আহমেদ। আর পুরো বিষয়টির সমন্বয় ও তদারকি করেন ৯৯৯ পুলিশ ডিসপ্যাচার এসআই ইন্দু জ্যোতি রায়।

পরে সিরাজদিখান থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং তার স্বামী আল-আমিনকে (৩২) গ্রেপ্তার করে। আল-আমিন পশ্চিম রাজদিয়া এলাকার আলী আকবরের ছেলে।

এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া আক্তারের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

সিরাজদিখান থানার এসআই সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না