• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৯:১৭ এ.এম.

গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে খাগড়াছড়ির কয়েকটি এলাকায় বুধবার (২৪ জুন) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আলুটিলা ফিডার’-এ গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় খবংপুড়িয়া, উপালীপাড়া, কলেজপাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়াপাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়ি ও আলুটিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন আর নেই
কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন আর নেই
চাইলেও স্কুলের সময়গুলো ফিরে পেতে পারি না: অধ্যাপক এম এ খালেক
চাইলেও স্কুলের সময়গুলো ফিরে পেতে পারি না: অধ্যাপক এম এ খালেক