• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ

চাইলেও স্কুলের সময়গুলো ফিরে পেতে পারি না: অধ্যাপক এম এ খালেক

ফেনী প্রতিনিধি    ২৩ জুন ২০২৬, ১০:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একসময় আমিও তোমাদের মতো এই আসনে ছিলাম। আজ চাইলেও তোমাদের মতো করে স্কুলের সময়গুলো ফিরে পেতে পারি না।

মঙ্গলবার (২৩ জুন) ফেনী ছনুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক এম এ খালেক বলেন, তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমরা নিজেদের এমনভাবে গড়ে তোলো, যাতে ভবিষ্যতে তোমরাও জীবনের কোনো এক সময়ে এই সময়গুলোর স্মৃতিচারণ করতে পারো। ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করো। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

ছনুয়া আধুনিক জনকল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব জামাল উদ্দিন।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মেধা বিকাশ, খেলাধুলা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/জহির আদনান/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসি সারওয়ার দিলেন পাঁচ লাখ টাকা
ডিসি সারওয়ার দিলেন পাঁচ লাখ টাকা
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২
মেঘনায় বিকল লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী
মেঘনায় বিকল লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী