• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অবশেষে দেশে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ ডেঙ্গু মোকাবিলায় মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর

আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝিনাইদহ প্রতিনিধি    ২৩ জুন ২০২৬, ০৫:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন দলীয় নেতাকর্মী ও পরিবারের স্বজনরা।

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান তার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিলে পুলিশ তাকে আটক করতে যায়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও তার স্বজনরা তাকে ছিনিয়ে নেন।

স্থানীয়রা জানান, সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি নিচতলায় দলীয় অফিসে বসেছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হবে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বাধা দেয়। এ সময় পুলিশ মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নেতাকর্মী ও স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন।

তবে এ ঘটনা অস্বীকার করেছেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন।

তিনি বলেন, ‘পুলিশের টিম যাওয়ার খবর পেলে মোস্তাফিজুর রহমান পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তার মোবাইল ফোন পড়ে যায়। এটা হেফাজতে আছে। পরিবারের কেউ এলে দিয়ে দেবো।’

ভিওডি বাংলা/আরআই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় বিকল লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী
মেঘনায় বিকল লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী
বান্দরবানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
বান্দরবানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
আর্জেন্টিনার বিজয় মিছিলে ব্রাজিল সমর্থকদের ইট নিক্ষেপ
আর্জেন্টিনার বিজয় মিছিলে ব্রাজিল সমর্থকদের ইট নিক্ষেপ