মেঘনায় বিকল লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ বিকল হয়ে পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে দ্রুত উদ্ধার করা হয়েছে প্রায় ৮০ জন যাত্রীকে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে নারী ও শিশুও ছিলেন।
সোমবার (২২ জুন) বিকেলে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘মকবুল-২’ নামের একটি ছোট লঞ্চ মেঘনা নদীর ষোলআনি এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝনদীতে বিকল হয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
এ সময় লঞ্চের যাত্রী সেলিম হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত সহায়তা কামনা করেন। খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জের গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করে।
পরে গজারিয়া নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমডি আল-মাহবুব’ নামের আরেকটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের যাত্রীদের নিরাপদে স্থানান্তর করা হয়।
ভিওডি বাংলা/জা







