• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, প্রস্তুত গুলশানের নতুন বাসা রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

শীর্ষ ভিউয়ে রেকর্ড গড়ল ‘শ্বশুরবাড়িতে ঈদ’


প্রকাশ:  ২৪ জুন ২০২৫, ০৬:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল ‘বড় ছেলে’। তবে এবার রেকর্ড ভেঙেছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটি। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে রয়েছে এবং নাটকটি গড়েছে নতুন রেকর্ড। ইতিহাসে প্রথমবারের মতো ইউটিউবে পার করেছে ৬ কোটি ভিউ। 

মহিন খান পরিচালিত ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটির ভিউ ৬ কোটি ৬ হাজার। গত বছরের এপ্রিলে নাটকটি প্রচারিত হয়। মাত্র ১৪ মাসেই নাটকটির ভিউ ৬ কোটি পার করেছে। নাটকের জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

শ্বশুরবাড়িতে ঈদকেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের গল্প। বিয়ের পর দূরে থাকলেও এবার শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়েন জামাই। দেখা যায়, শ্বশুর কিপটে। ঈদে ফিতরা-জাকাত ইত্যাদি দিতে চান না। সেগুলো নিয়ে সোচ্চার হন জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ জন্য এটি দর্শক পছন্দ করেছেন বলে জানালেন নাটকের পরিচালক মহিন খান। 

ভিউর দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ‘বড় ছেলে’। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটির ভিউ ৫ কোটি ৪৮ লাখ পেরিয়েছে। তৃতীয় স্থানে আছে জাকারিয়া সৌখিন নির্মিত নাটক ‘ভুলো না আমায়’। মুশফিক আর ফারহান, কেয়া পায়েল অভিনীত নাটকটি এখন পর্যন্ত দেখা হয়েছে ৫ কোটি ৬ লাখ ৬৮ হাজারবার।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
নায়ক থেকে মহানায়কের ‘হারানো সুর’ আজ
ছবি: সংগৃহিত
সন্ধ্যায় গান গেয়ে শিল্পকলা মাতাবেন রুনা লায়লা
ছবি: ভিওডি বাংলা
আতিফ থেকে অনুপম, ৯ দিনে ঢাকায় ৬ কনসার্ট