• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাষ্ট্রপতির পদত্যাগপত্র প্রকাশ, কারণ জানালেন সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, প্রস্তুত গুলশানের নতুন বাসা রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
‘বৈদেশ’ সিনেমার পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে
‘বৈদেশ’ সিনেমার পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে

দেশের চলচ্চিত্রাঙ্গনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৬। অভিবাসন, দেশান্তর, পরিচয়, স্বপ্ন ও সংগ্রামের গল্পকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে ‘বৈদেশ’ চলচ্চিত্র।

দেশ-বিদেশ থেকে জমা পড়া অসংখ্য চলচ্চিত্রের মধ্য থেকে কঠোর বাছাই শেষে মোট ২৩টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এর মধ্যে জাতীয় বিভাগে ১৩টি এবং আন্তর্জাতিক বিভাগে ১০টি চলচ্চিত্র রয়েছে।

‘বৈদেশ’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইভান মনোয়ার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর সাব্বির আহমেদ শ্রাবণ। অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়াকে পুরো টিম তাদের কাজের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে।

পরিচালক ইভান মনোয়ার বলেন, “অফিসিয়াল সিলেকশনে স্থান পাওয়া পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এমন একটি আন্তর্জাতিক মানের আয়োজনে নিজেদের কাজ প্রদর্শনের সুযোগ পাওয়া নিঃসন্দেহে অনুপ্রেরণার।”

ক্রিয়েটিভ ডিরেক্টর সাব্বির আহমেদ শ্রাবণ বলেন, “অভিবাসন শুধু ভৌগোলিক স্থান পরিবর্তনের গল্প নয়; এটি মানুষের স্বপ্ন, স্মৃতি, ভালোবাসা, ত্যাগ ও আত্মপরিচয়ের গল্প। ‘বৈদেশ’ সেই মানবিক অনুভূতিগুলোই তুলে ধরার চেষ্টা করেছে।”

আগামী ২৯ জুলাই ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই উৎসব। এতে অফিসিয়াল সিলেকশনে থাকা দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি নির্মাতাদের সঙ্গে দর্শকদের মতবিনিময়েরও আয়োজন থাকবে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সন্ধ্যায় গান গেয়ে শিল্পকলা মাতাবেন রুনা লায়লা
ছবি: ভিওডি বাংলা
আতিফ থেকে অনুপম, ৯ দিনে ঢাকায় ৬ কনসার্ট
ছবি: ভিওডি বাংলা
আতিফ আসলামের কনসার্ট নিয়ে ক্ষোভ প্রকাশ মুহিন খানের