অভিনয়ের পাশাপাশি গানেও নিজের অবস্থান আরও শক্ত করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার নতুন গান ‘লোকে বলে’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবে গানটির ভিউ ইতোমধ্যে প্রায় ৬০ লাখ ছুঁইছুঁই।
এই সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া ২৩ জুলাই নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে ভক্ত-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। পোস্টে তিনি লেখেন, “ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। ‘লোকে বলে’ এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা।”
গানটি নিয়ে ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া ও ভালোবাসায় অনুপ্রাণিত হওয়ার কথাও জানান তিনি। তার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে।
‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাবা যাদব। এটি প্রকাশ করেছে ভারতের এসভিএফ মিউজিক।
ভিওডি বাংলা/তা









মন্তব্য