• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ’লীগ মানুষের ঈমানের ওপর আঘাত করেছে: আবদুস সালাম

   ২৬ জুন ২০২৫, ০৫:৫৯ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ মানুষের বিবেক, সততা, সচেতনতা, ঈমান-আকিদার ওপর আঘাত করেছে। মানুষ যাতে ঈমান নিয়ে বাঁচতে না পারে, যাতে ঈমান নিয়ে কবরে যেতে না পারে সে জন্য সুপরিকল্পিতভাবে সবাইকে দুর্নীতিগ্রস্ত করেছে। সবাইকে মিথ্যাবাদী বানিয়েছে। মিথ্যা ছাড়া চাকরিও করা যেত না।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর মোহাম্মদপুর গাউছিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মোহাম্মদপুর শাখার আয়োজনে 'মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও কিশোরগ্যাং প্রতিরোধে ইমাম সমাজের ভূমিকা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনে।

তিনি বলেন, সম্প্রতি সাবেক নির্বাচন কমিশনাররা গ্রেপ্তার হচ্ছেন। সত্যের মুখোমুখী দাঁড়ানোর মানসিক শক্তি তাদের ছিল না। তারা ওই মিথ্যাচারেই আবর্তিত হয়েছেন। দেখেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে দেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়েছেন। সমাজ কতটা কুলষিত হলে এটা সম্ভব। সমাজের এই ক্ষতিটা তারা সুচিন্তিতভাবেই করেছে। সীমান্তবর্তী প্রতিবেশী দেশ আমাদের দেশের সামাজিক নৈতিকতা বিনষ্টের জন্য দায়ী। তারা মাদকসহ নানাভাবে আমাদের সমাজকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।

এ সময় দেশের সার্বিক উন্নয়নে এবং মাদক ও সন্ত্রাস প্রতিরোধে ইমাম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সবার ঐক্যবদ্ধ প্রয়াসে কিশোরগ্যাং রোধ করা সম্ভব। বিগত দিনে দেশের আলেম সমাজ স্বাধীনভাবে কথা বলতে পারেননি।

এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি এ্যাডভোকেট মো. আক্তারুজ্জামান ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা কাজী আবু হোরায়রার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আদাবর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হাসান জীবন সহ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সদস্যবৃন্দ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম