• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

   ২৮ জুন ২০২৫, ০১:৩৭ পি.এম.
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের ঢল। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২৮ জুন) সকালে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব। এ পর্যায়ে বক্তব্য রাখেন জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। 

এদিন দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে শুরু হবে মহাসমাবেশের মূলপর্ব। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। 

‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগানে মুখরিত উদ্যানের চারপাশ। শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের গেইট পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। তবে টিএসসি সংলগ্ন গেইট বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানায় ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকরা।

এর আগে গতকাল শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম মাঠ পরিদর্শনে গিয়ে জানান, সারা দেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষের ঢাকায় সমবেত হওয়ার আশা রয়েছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা এই মহাসমাবেশ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

সমাবেশে পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে একমত রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
১০১ চোরাই মোবাইল উদ্ধার করল চট্টগ্রাম পুলিশ
১০১ চোরাই মোবাইল উদ্ধার করল চট্টগ্রাম পুলিশ