• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে কঠোর অভিযানে যাচ্ছে ডিএমপি ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট ধারণা নেই : শিক্ষামন্ত্রী কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

প্রেস সচিব শফিকুল আলম অবরুদ্ধ

   ২৮ জুন ২০২৫, ০৮:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে (সিনিয়র সচিব) খুলনা প্রেসক্লাবে অবরুদ্ধ করে রেখেছেন একদল বিক্ষোভকারী। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পদত্যাগ দাবিতে ধারাবাহিক আন্দোলনের মুখে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

শনিবার বিকালে তিনি প্রেসক্লাব পরিদর্শন করতে সেখানে যান। একই সময়ে আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে প্রেস সচিব প্রেসক্লাবে অবরুদ্ধ হন।

এ সময় আন্দোলনকারীরা বলতে থাকেন, কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত তাকে বের হতে দেওয়া হবে না। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেস সচিব প্রেসক্লাবে অবরুদ্ধ ছিলেন।

গণমাধ্যম কর্মী মোস্তফা জামাল পপলু গণমাধ্যমকে বলেন, ‘প্রেস সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মতবিনিময় সভা শেষে বিকাল ৫টার দিকে খুলনা প্রেসক্লাব পরিদর্শনে আসেন। এসময় ছাত্র-জনতার আন্দোলনের একটি অংশ প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন। ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি। এ অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হন। ছাত্ররা এক পর্যায়ে বলতে থাকেন কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে ঘোষণা না দিলে প্রেস সচিব বের হতে পারবেন না।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিনে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
একদিনে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
১৭ বছর পুলিশ পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে: আইজিপি
১৭ বছর পুলিশ পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে: আইজিপি
ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত, সরকারের নিন্দা
ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত, সরকারের নিন্দা