• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট ধারণা নেই : শিক্ষামন্ত্রী কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির

সরকারি অনুদান পাচ্ছে ৩২ সিনেমা

   ১ জুলাই ২০২৫, ০৩:২৬ পি.এম.

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সিনেমা নির্মাণের জন্য ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত ৩২টি সিনেমাকে সরকারি অনুদান পাচ্ছে । এর মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে আর ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে। আনুষ্ঠানিক ঘোষণার আগে কোন কোন ছবি চূড়ান্ত হয়েছে, সে ব্যাপারে কিছুই বলতে চান না সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।  

মঙ্গলবার (১ জুলাই) সকালে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গতকাল সোমবার সরকারি অনুদানের ছবিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। 

এর মধ্যে চিত্রনাট্য বাছাই কমিটি জমা পড়া ছবি থেকে প্রথম ধাপে ৫০ শতাংশের কাজ সম্পন্ন ও  দ্বিতীয় ধাপে অনুদান বাছাই কমিটির যাচাই–বাছাই হয়। তৃতীয় ও চূড়ান্ত ধাপে জমা পড়া ছবি থেকে মোট ৩২টি ছবি চূড়ান্ত করা হয়েছে। 

জানা গেছে, এপ্রিলের শেষে সরকারি অনুদানের ছবির চিত্রনাট্য জমা দেওয়ার শেষ সময় ছিল। এবার পূর্ণদৈর্ঘ্য শাখায় ১৮৯টি এবং স্বল্পদৈর্ঘ্য শাখায় ১৪০টি ছবি জমা পড়েছে। নানা ধাপ পেরিয়ে ৩২টি সিনেমাকে অনুদানের জন্য অনুমোদন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পূর্ণদৈর্ঘ্য বিভাগে এবার প্রতিটি ছবির জন্য বরাদ্দ হয়েছে ৭৫ লাখ টাকা করে আর স্বল্পদৈর্ঘ্য বিভাগের প্রতিটি ছবির জন্য ২০ লাখ। সব মিলিয়ে এবারের অর্থ বছরে ৩২টি ছবির জন্য সরকার ১৩ কোটি টাকার বরাদ্দ রাখছে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবিনা ইয়াসমিনের গানে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা
সাবিনা ইয়াসমিনের গানে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা
সৌদি আরব গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনব : মারিয়া মিম
সৌদি আরব গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনব : মারিয়া মিম
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কারিনা কায়সার
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কারিনা কায়সার