• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস

তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ধারী শামীম গ্রেপ্তার

   ৩ জুলাই ২০২৫, ০৬:২৭ পি.এম.
তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ধারী শামীম | ছবি সংগৃহিত

বগুড়া প্রতিনিধি: 

অর্থ আত্মসাৎ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ধারী প্রতারক ভুয়া ব্যারিস্টার শামীম রহমানকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বিকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মো. শামীম রহমান বগুড়া জেলা শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লাল মিয়া ও মৃত ময়না বেগমের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মো. শামীম রহমানের হেফাজত থেকে প্রায় এক ডজন বিভিন্ন মোবাইল ফোন কম্পানির সিমকার্ড, দুটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ডসহ তার নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ১০টি ফাঁকা চেক উদ্ধার করা হয়।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ভুয়া ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে আসছিল মর্মে স্বীকার করেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৫টা পর্যন্ত) আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করার জন্য আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা