• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

সিদ্ধিরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

   ৩ জুলাই ২০২৫, ০৭:৫২ পি.এম.
নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

সিদ্ধিরগঞ্জে ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২জুন) নাসিক ৩নং ওয়ার্ড সানারপাড় এলাকায় অনুষ্ঠিত হয়।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেলের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি হচ্ছে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলে সকলের প্রবেশ করার সুযোগ রয়েছে শুধুমাত্র অপরাধীরা ছাড়া। আমাদের তরুন সমাজকে এবং যারা মেধাবী সন্তান রয়েছে তাদেরকে আমাদের এ সদস্য কার্যক্রমে অন্তর্ভূক্ত করতে হবে। তাহলে এই তরুন ও মেধাবীরাই আগামী দিনে আমাদের পিছনে সামনে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। সে অদৃশ্য শক্তির বিরুদ্ধে তারা লেখনীর মাধ্যমে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থার মাধ্যমে তারা সে যুদ্ধে অংশগ্রহণ করবে । এখন আমাদের দায়িত্ব হবে নতুন নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে এ দলের শক্তি আরো বহু বহুগুণ বৃদ্ধি করা। 

তিনি আরো বলেন, যারা জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাস করে, যারা এই বাংলাদেশকে ভালবাসে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করে, তাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দরজা সব সময় খোলা থাকবে। তারা এই দলে আমন্ত্রিত হবে। তাদেরকে আমরা নতুন নতুন সদস্য করে নেব এবং তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে আমাদের এই জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনায় কাজে লাগাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের সি: যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাষ্টার, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন,রাকিবুল দেওয়ানসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার