• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সিরিজের মাঝেই লন্ডন যাচ্ছেন বাংলাদেশ কোচ

   ৪ জুলাই ২০২৫, ১২:২৩ পি.এম.
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক 

টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ দল। শনিবার (০৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে মেহেদী হাসান মিরাজের দল। তার আগে  শুক্রবার (০৪ জুলাই) দুপুরে টিম হোটেল থেকে লন্ডনের পথ ধরেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

মূলত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন সিমন্স। দলের সঙ্গে থাকা একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে ডাক্তার দেখিয়ে তৃতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স। 

এ প্রসঙ্গে  টিম ম্যানেজার নাফিস ইকবাল জানান, ‘ব্যক্তিগত কারণে ফিল সিমন্স দু’দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। ফেব্রুয়ারিতেই তার চিকিৎসকের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় ওই সময় যেতে পারেননি। এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই মিস করা সম্ভব ছিল না। তিনি চেষ্টা করেছিলেন সময়টা পরিবর্তন করার, কিন্তু সম্ভব হয়নি। এই সফরের আগেও বোর্ডের সঙ্গে সিমন্স পরামর্শ করে পরিকল্পনা করেছিলেন। ইনশা-আল্লাহ ৭ তারিখ (জুলাই) ফিরে আসবেন তিনি।’

এর আগে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের সময় পাকিস্তানে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। এদিকে, প্রধান কোচের অনুপস্থিতিতে দ্বিতীয় ওয়ানডেতে বাড়তি দায়িত্ব নিতে হবে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। এ ছাড়া দলের সঙ্গে আছেন পেস বোলিং কোচ শন টেইট এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে কলম্বোয়। পরবর্তীতে ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড