• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

   ৪ জুলাই ২০২৫, ০৮:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পর একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। মূলত ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ ধারবাহিক ছিলেন এই ওপেনার। 

এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দলের অন্যতম সেরা দুই পেসারের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে। ফেরার তালিকায় আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। এই পেস বোলিং অলরাউন্ডার অনেক দিন দলের বাইরে ছিলেন।

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলাতে ১৩ জুলাই। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই।

বাংলাদেশ স্কোয়াড- লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড