• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইউনূস সরকারের ছুটির ঘণ্টা বাজছে : রনি

   ৪ জুলাই ২০২৫, ০৮:৫৮ পি.এম.
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, দিল্লি ও কলকাতার সংবাদমাধ্যমগুলো ড. ইউনূসের সর্বনাশ ঘটানোর জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা ড. ইউনূসকে অসহায় বানিয়ে ফেলেছে। কিন্তু ড. ইউনূসের স্বপক্ষে কথা বলার জন্য দুই-একজন ইউটিউবার ছাড়া কেউ নেই। 

রনি বলেন, ড. ইউনূসের সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়? সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সরকার কি আসলেই আন্তরিকভাবে সেই নির্বাচন দিতে চাচ্ছে? ড. ইউনূস তার মদদে যেসব দল তৈরি করেছেন (এনসিপিসহ ৫০ থেকে ৬০টি); যাদেরকে বলা হয় কিংস পার্টি; কিংস পার্টির ফাদার হিসেবে তিনি বড় বড় ৩ থেকে ৪টি দল তৈরি করেছেন। তারা বিএনপি বা আওয়ামী লীগের মতো এতবড় দল নয়; কিন্তু সারা দেশে তাদের রাজনৈতিক তৎপরতা ও অর্থনৈতিক সক্ষমতা আছে। কয়েকটি অভিজ্ঞ ও পুরনো দল এসব কিংস পার্টিকে ডানে থেকে বামে থেকে সাপোর্ট দিচ্ছে। ড. ইউনূসের রাজনৈতিক প্লানের ডানদিকে জাতীয় পার্টি আর বাম দিকে কমউনিস্ট পার্টি।

তিনি বলেন, ‘আমরা পর্দার সামনে দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের ওপরে খুব জুলুম-অত্যাচার হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো- আওয়ামী লীগের অনেক লোক সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। তারা আমাদের রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলেছে। একজন তরুণ বিতর্কিত সঙ্গীতশিল্পী বলছিলেন, টাকার চেয়ে আকর্ষণীয় কোনো হিরোইজম নেই। আমাদের বীরত্বের বড় মাপকাঠি হলো টাকা।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের লোকদের যে অনেকগুলো ফাইভস্টার হোটেল ছিল, অনেকগুলো টিভি চ্যানেল ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ব্যাংক ছিল; এর একটি জায়গাতেও দলটির স্বার্থ ক্ষুণ্ন হয়নি। এস আলম, সামিট কিংবা ভারতের আদানি; এসব জায়ান্ট কম্পানিগুলো আগের যেকোনো সময়ের চেয়ে নব্য রাজনীতিকদের বেশি ঘোরাচ্ছে। এর ফলে দেখা যায়, আওয়ামী দোসর এসব প্রতিষ্ঠানে নেতাদের সন্তানরা ঘুরছে। অনেকে আওয়ামী দোসরদের সঙ্গে দেখা করার জন্য সিঙ্গাপুর, ব্যাংক, দুবাইতে ছুটাছুটি করছে। এই যদি হয় আওয়ামী অর্থনীতির অবস্থা; তাহলে আওয়ামী রাজনীতির অবস্থা খুব কি খারাপ?

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ