• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট ধারণা নেই : শিক্ষামন্ত্রী কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি: কুষ্টিয়ায় সেই পুলিশ সদস্য বরখাস্ত

   ৫ জুলাই ২০২৫, ০১:৩১ পি.এম.
ফারজুল ইসলাম রনি। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে কুষ্টিয়ায় ফারজুল ইসলাম রনি নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই বিপ্লব’ নিয়ে অবমাননাকর পোস্ট দেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রসমাজ। তারা বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। ছাত্রদের দাবির মুখে অভিযুক্ত পুলিশ সদস্যকে দ্রুত পুলিশ লাইনে ক্লোজ করা হয় এবং তার ছুটি বাতিল করা হয়।

ওসি মোশাররফ হোসেন জানান, “ঘটনার প্রেক্ষিতে কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে ক্লোজড করা হয় এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এদিকে ঘটনার পর থেকে কুষ্টিয়ায় উত্তেজনা বিরাজ করছে। ছাত্রসমাজ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/ডিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে অর্থদণ্ড
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে অর্থদণ্ড
জমি নিয়ে বিরোধ, বাবা ও ভাইকে খুন
জমি নিয়ে বিরোধ, বাবা ও ভাইকে খুন
৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস