• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন

হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান

   ৫ জুলাই ২০২৫, ০৬:১৪ পি.এম.

রাজশাহী প্রতিবেদক: 

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে, বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে হিন্দুস্তান আমাদের ভাতে মেরেছে, পানিতে মেরেছে। কথা বার্তা পরিষ্কার, হাসিনামুক্ত নতুন বাংলাদেশে ভারতের আগ্রাসন চলবে না। হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে। 

শনিবার (০৫ জুলাই) গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ৫ম দিন রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, সীমান্ত হত্যা, ভূমি দখল, অবৈধ পুশইন, পানি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে ভারত প্রমাণ করেছে তারা আমাদের বন্ধুর ছদ্মবেশে চির শত্রু। দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আগামীতে বাংলার মসনদে ফ্যাসিস্ট শেখ হাসিনার মত নতুন কোন স্বৈরাচার ও হিন্দুস্তানের গোলাম যেন আহরণ করতে না পারে। 

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা। 

গণসংযোগে শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, শামীম আখতার পাইলট, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সামছুল হক আকন্দ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে অর্থদণ্ড
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে অর্থদণ্ড
জমি নিয়ে বিরোধ, বাবা ও ভাইকে খুন
জমি নিয়ে বিরোধ, বাবা ও ভাইকে খুন
৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস