• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

দৌলতপুরে ১৭ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন

   ৫ জুলাই ২০২৫, ০৮:২৮ পি.এম.
দৌলতপুরে ১৭ বছর পর উপজেলা বিএনপির সম্বেলন

কুষ্টিয়া প্রতিনিধি 

দীর্ঘ ১৭ বছর পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ জুলাই) দৌলতপুর কলেজে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ব্যাপক উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন।

সকাল ১০টায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহন। সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রতিটি ইউনিয়ন থেকে ৭১ জন করে উপজেলার ১৪ ইউনিয়নের মোট ৯৯৪ জন ভোটার ছিলেন।

এদিকে প্রথমবারের মত ভোটের মাধ্যমে ওয়ার্ড থেকে উপজেলা কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের আনন্দ ও উৎসবের কমতি ছিল না। সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার ঘাটে তোরণ, ব্যানার, ফেষ্টুন আর পোষ্টার টানানো হয়। জাতীয় নির্বাচনে দীর্ঘদিন অংগ্রহনের সুযোগ না পাওয়ায় এই সম্মেলনকে কেন্দ্র করে ভোট উৎসবে মেতে উঠেন বিএনপির নেতাকর্মীরা।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার