• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

র‌্যাবের অভিযানে ৫ জন গ্রেপ্তার

রাজশাহী তানোরে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা

   ৬ জুলাই ২০২৫, ০১:৩২ পি.এম.
র‌্যাবের অভিযানে ৫ জন গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীর তানোরে ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড ও ৪১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক, সন্ত্রাসী, অস্ত্রধারী ও অন্যান্য অপরাধীদের দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে তারা। এরই অংশ হিসেবে গত শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তানোর থানার কালিগঞ্জ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন-মো. ময়েজ উদ্দিন (৭৩), তার ছেলে মো. খোকন (৩৫), মো. হাফিজুর (৩৫), মো. ইসমাইল হোসেন (২৬) ও মো. ছারু খান (২৯)। তাদের মধ্যে ময়েজ উদ্দিন ও খোকনের বাড়ি তানোরের মাসিন্দা গ্রামে এবং বাকি তিনজনের বাড়ি রাইতান বড়শো গ্রামে।

র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তারা ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে তানোর ও আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন।

এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী