• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

কৃষকদল নেতার মাথা ফাটানো সেই নেতা বহিষ্কার

   ৬ জুলাই ২০২৫, ০৪:২৭ পি.এম.
কৃষকদল নেতার মাথা ফাটানো সেই নেতা বহিষ্কার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে কৃষকদল নেতার মাথা ফাটানো সেই বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, মিজানুর রহমান প্রধানের লোকজন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলা চালানোসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এজন্য শোকজ করেছিলাম।

দলীয় সূত্র জানায়, গত ৩ জুলাই দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানের নামে ইন্ধন, মদদ ও নির্দেশনার অভিযোগ উঠে। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ২৪ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা বিএনপি।

তিনি জবাব দিলেও সেটা গ্রহণযোগ্য নয়। তাই তাকে বহিষ্কার করা হয়েছে। 

তিনি বলেন, এই বহিষ্কারই প্রমাণ করে, কোন চাঁদাবাজ বা সন্ত্রাসের স্থান বিএনপিতে হবে না। বিএনপি কখনও কোন অন্যায়কারী বা সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার