• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন

কিংবদন্তী চ্যাম্পিয়ন'স ট্রফি

শিরোপা জয় করেছে মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও

   ৬ জুলাই ২০২৫, ০৭:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

কিংবদন্তী চ্যাম্পিয়ন'স ট্রফি'র শিরোপা জয় করেছে মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও। শনিবার (৫ জুলাই ) দুপুর ৩ টায় অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও এবং মিরপুর কিংস। খেলায় মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও ৪ উইকেট এ মিরপুর কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের শিরোপা জয় করেছে। ফলে মিরপুর কিংস রানার-আপ হয়।

চ্যাম্পিয়ন মিলিনিয়াম টাইগার তেজগাঁও দলকে আকর্ষণীয় ট্রফি ছাড়া ও নগদ ১লক্ষ টাকা প্রাইজমানি দেয়া হয়। এছাড়া রানারআপ দল মিরপুর কিংসকে রানার আপ ট্রফি ছাড়া ও নগদ বিশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয়।

এর আগে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালের ১ম টিতে মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও ৪ উইকেটে চট্রগ্রাম উইজার্ডকে হারায় এবং ২য় সেমিফাইনালে নাইন্টিস মাস্টারমাইন্ডকে ৪ উইকেটে মিরপুর কিংস পরাজিত করে ফাইনাল খেলা নিশ্চিত করে। 

টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি অর্জন করে মিরপুর কিংস দল। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নাইন্টিস মাস্টার মাইন্ডের আশরাফুল রিয়াদ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অরেঞ্জ কমিউনিকেশনের সিইও শরিফুউদ্দিন আবির এবং এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী) এডমিন নাজমুল হোসেনসহ আরও বিভিন্ন পৃষ্ঠপোষক উপস্থিত ছিলেন।

এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুকভিত্তিক গ্রুপ SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী) প্রথমবারের মতো আয়োজন করেছে “কিংবদন্তী চ্যাম্পিয়ন্স ট্রফি, সিজন ১”। 

কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল এর বিগত ছয়টি সিজনের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলগুলো নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এই ব্যতিক্রমধর্মী আয়োজন। 

টুনামেন্ট এর আয়োজকদের মতে,"কিংবদন্তী চ্যাম্পিয়ন্স ট্রফি, সিজন-১" টেপ টেনিস টুর্নামেন্টের ইতিহাসে আকর্ষণীয় একটি সংযোজন। 

২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করা এই অনলাইন প্ল্যাটফর্ম বর্তমানে ৫২ হাজার সদস্যের একটি বৃহৎ পরিবার। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”  ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। 

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাঞ্চের পর বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
মিরপুরে বৃষ্টি লাঞ্চের পর বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
বাংলাদেশ সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
বাংলাদেশ সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার
রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার