• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

অপারেশন সিঁদুরে আড়াই শতাধিক ভারতীয় সেনা নিহত

   ৬ জুলাই ২০২৫, ১০:১৪ পি.এম.
অপারেশন সিঁদুরে আড়াই শতাধিক ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক 

নিরাপত্তা বিশ্লেষক ও পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় কয়েক দিনের এই যুদ্ধে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি। এই অভিযানে নিয়ন্ত্রণরেখা বরাবর ২৫০ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি সংবাদমাধ্যমটির।

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ধারাবাহিকতায় গত ৭ মে যুদ্ধে জড়ায় দুই চিরবৈরি দেশ ভারত-পাকিস্তান। এ যুদ্ধে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান পরিচালনা করে। যদিও পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০মে থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সূত্রের বরাতে তাদের দাবি, অপারেশন সিঁদুরে বিপুল সংখ্যক হতাহতের কথা প্রকাশ্যে স্বীকার না করে ভারতীয় সেনাবাহিনী অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে। এই ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও, ভারতীয় কর্তৃপক্ষ ক্রমাগত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টা করেছে।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে নিহত সেনাদের পরিবারকে চাপে রেখেছে ভারত। তারা যেন নিহতদের ছবি বা ব্যক্তিগত গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে, সে ব্যাপারে কড়া নির্দেশনা রয়েছে।

এদিকে জনসাধারণের নজরদারি এড়িয়ে গোপনে সম্মান জানানোর জন্য ভারত সরকার নিহত ১০০ জনেরও বেশি সেনাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

পুরস্কারপ্রাপ্তদের তিন রাফাল পাইলটসহ মোট চারজন। এছাড়া ভারতীয় বিমানবাহিনীর সাত জওয়ান এবং ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি-টপ পোস্টের পাঁচ শহিদ জওয়ানের নাম সেই তালিকায় রয়েছে। ৯৩ পদাতিক ব্রিগেডের সদর দফতরে আরও নয়জন নিহত সেনাকে সামরিক সম্মান দেওয়া হবে বলে জানিয়েছে সামা টিভি।

এর আগে রাফাল যুদ্ধবিমান ও বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে শুরুতে ভারত সরকার ও সেনাবাহিনী মুখ না খুললেও, পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা এ তথ্য স্বীকার করতে বাধ্য হন।

সূত্র : সামা টিভি 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের