• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন শতকোটি টাকা পাচার, সাবেক এমপি মাসুদ কারাগারে গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা

বাঁশখালীতে গাড়ি চুরির হিড়িক

   ৮ জুলাই ২০২৫, ০৭:৪৫ পি.এম.

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীতে হঠাৎ করে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরির হিড়িক পড়েছে।

গত এক সাপ্তাহে অর্ধ ডজন মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ ও সাধারণ (জিডি) করেছে ভুক্তভোগীরা। এই ঘটনা এখনো কোন গাড়ি উদ্ধার কিংবা জড়িত কাউকেই গ্রেপ্তার করা যায়নি পুলিশ। 

সোমবার(৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া খন্দকারপাড়া এলাকাস্থ শাহ মজিদিয়া রশিদিয়া (রহ.) হিফজ মাদরাসার নিচ থেকে মোহাম্মদ ইবরাহীমের মালিকানাধীন চট্টমেট্ট্রো হ-১৬-৩৩০২ নাম্বারের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরের দলের সদস্য। 

এব্যাপারে বাঁশখালী থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। কেউ গাড়ির সন্ধান পেলে 01863468169 অথবা 01712063963 নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানোর পাশাপাশি গাড়িটির সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য গত এক সপ্তাহে পৌরসভার সিন্নিপুকুরপাড় এলাকা থেকে মোহাম্মদ ফরিদের একটি সিএনজি অটোরিকশা চুরি হলেও কোন হদিস পাওয়া যায়নি। তাছাড়া উপজেলা পরিষদের মাঠ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। এনিয়ে গত এক সাপ্তাহে অন্তত অর্ধ ডজন মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সিসিটিভি ভিডিওতে চোরের দলের সদস্যরা শনাক্ত হলে শীঘ্রই তাদেরকে আটক করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি নিয়ে বিরোধ, বাবা ও ভাইকে খুন
জমি নিয়ে বিরোধ, বাবা ও ভাইকে খুন
৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়