• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন শতকোটি টাকা পাচার, সাবেক এমপি মাসুদ কারাগারে গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা

কেন্দুয়ায় ছাত্রদল নেতা নিখোঁজ

   ৮ জুলাই ২০২৫, ০৭:৫৩ পি.এম.
ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামিম

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামিম সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২ জুলাই রাতে পাহারপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এখনো তার সন্ধান মেলেনি, এতে পরিবারের মাঝে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

পরিবার জানায়, শামিমের বয়স ৩৯ বছর। তিনি এক সন্তানের বাবা এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। নিখোঁজের পরদিন ৩ জুলাই বড় ভাই মো. সাইফুল ইসলাম কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪২) করেন।

৫ জুলাই রাত ১০টার দিকে শামুকজানি নদীর ব্রিজের নিচ থেকে কচুরিপানায় ঢাকা অবস্থায় শামিমের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শামিমের ভাই সাইফুল ইসলাম বলেন, “আমার ভাই অন্যায়ের প্রতিবাদ করত। ধারণা করছি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করা হয়েছে।”

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, শামিমের সন্ধানে পুলিশ কাজ করছে এবং তার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এদিকে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা জানান, “আমরা শামিমের পরিবারের পাশে আছি। দ্রুত তার সন্ধান চেয়ে সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।”

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি নিয়ে বিরোধ, বাবা ও ভাইকে খুন
জমি নিয়ে বিরোধ, বাবা ও ভাইকে খুন
৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়