• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

টেক্সাসে ভয়াবহ বন্যায় নিহত ১১০, নিখোঁজ ১৭০

   ৯ জুলাই ২০২৫, ১০:১৪ এ.এম.
টেক্সাসে ভয়াবহ বন্যায় ডুবে গেছে আবাসিক এলাকাও। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে চারদিনের ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টা পর্যন্ত ১১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হয়েছেন ১৭০ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টিতে মৃত্যু হয়েছে ৮৪ জনের। এদের মধ্যে ২৮ জনই শিশু। এখনও খোঁজ মেলেনি ৪১ জনের। শনাক্ত করা যায়নি ৩২ জনের মরদেহ।

গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ শিশুদের মধ্যে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সন্ধান মেলেনি ১০ শিশু ও এক কাউন্সেলের। চলছে তল্লাশি অভিযান। যোগ দিয়েছে রাজ্যের ২০টির মতো সরকারি সংস্থা।

মধ্য টেক্সাসে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

গত শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয় রাজ্যটিতে। গুয়াদালুপ নদীর পানির উচ্চতা বেড়ে তৈরি হয় এ বন্যা পরিস্থিতি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের