• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  ইবি প্রতিনিধি
প্রকাশ:  ৯ জুলাই ২০২৫, ০২:৩১ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্রদলের বৃক্ষরোপণ
ছাত্রদলের বৃক্ষরোপণ

"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" শ্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন স্থানে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় নিম গাছ, আম গাছ, লটকন গাছ ও  কদবেল ইত্যাদি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন প্রমুখ।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, চব্বিশের জুলাই আগস্টে শহিদদের স্মরণে এবং তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণীয় নিম গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছি। ৫০০ গাছ বিতরণ ও রোপণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে (মফিজ লেক) একটা বাগান করার পরিকল্পনাও করেছি এবং চব্বিশের চেতনাকে বুকে ধারণ করে সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা