• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অ্যাপলের শীর্ষ এআই নির্বাহী যোগ দিলেন মেটায়

   ৯ জুলাই ২০২৫, ০৪:০৯ পি.এম.
এবার মেটায় গেলেন অ্যাপলের শীর্ষ এআই নির্বাহী। ছবি: রয়টার্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক 

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের কিছু কর্মীর পর এবার মেটায় যোগ দিচ্ছেন অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দলের শীর্ষ নির্বাহী।

বিষয়টি সম্পর্কে পরিচিত সূত্রের বরাত দিয়ে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটায় যোগ দিচ্ছেন অ্যাপলের এআই মডেল বিভাগের শীর্ষ নির্বাহী রুয়োমিং প্যাং।

‘অ্যাপল ফাউন্ডেশন’ মডেল টিমের প্রধান প্যাং মেটার নতুন ‘সুপারইন্টেলিজেন্স’ টিমে যোগ দেবেন, যেখানে তার বার্ষিক পারিশ্রমিক কোটি ডলারেরও বেশি হবে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্লুমবার্গ।

রয়টার্স লিখেছে, বর্তমানে খুব উৎসাহের সঙ্গে গুরুত্বপূর্ণ কোম্পানি বা প্রযুক্তি কেনার চেষ্টা করছে মেটার মতো টেক জায়ান্টরা। আগামী দিনের এআই দৌড়ে এগিয়ে থাকতে এআই নিয়ে যারা ভবিষ্যত তৈরি করবে তাদের মতো শীর্ষ প্রতিভাদের আকৃষ্ট করতে কোটি কোটি ডলার বেতনের লোভ দেখাচ্ছে এসব কোম্পানি। আর এমন সময়ই অ্যাপল কর্মীর মেটায় যাওয়ার খবর এল।

‘মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস’ নামে নতুন এক বিভাগের অধীনে কোম্পানির এআই সংশ্লিষ্ট কাজকে পুনর্গঠন করছেন কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ।

মেটার এ বিভাগের নেতৃত্ব দেবেন আলেকজান্ডার ওয়াং। এর আগে ডেটা লেবেলিং স্টার্টআপ ‘স্কেল এআই’-এর সিইও ছিলেন তিনি। এখন সোশাল মিডিয়া জায়ান্টটির নতুন উদ্যোগের প্রধান এআই অফিসার হবেন ২৮ বছর বয়সী ওয়াং।

তার ‘স্কেলএআই’ নামের এআই স্টার্টআপে মেটা একশ ৪৩ কোটি ডলার বিনিয়োগের পর মেটার ল্যাবটিতে যোগ দিয়েছেন তিনি।

এর আগে, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, চ্যাটজিপিটির কর্মীদের নিজের কোম্পানিতে আনতে ১০ কোটি ডলার পর্যন্ত প্রস্তাব দিয়েছিলেন জাকারবার্গ, যাদের অনেকেই মেটার নতুন সুপারইন্টেলিজেন্স ল্যাবে যোগ দিয়েছেন।

এ ল্যাবে যোগ দেওয়া সাবেক ওপেনএআই কর্মীদের মধ্যে রয়েছেন শুচাও বি, হুইওয়েন চ্যাং, জি লিন, হংইউ রেন, জিয়াহুই ইউ ও শেংজিয়া ঝাও। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুগল ও অ্যানথ্রপিকের সাবেক গবেষকরাও।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার