• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন শতকোটি টাকা পাচার, সাবেক এমপি মাসুদ কারাগারে গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা

শিক্ষার্থীদের জিয়ার রাজনীতি করতে বলতাম: অধ্যক্ষ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি    ৯ জুলাই ২০২৫, ০৮:১১ পি.এম.


শিক্ষার্থীদের উদ্দেশে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেছেন, আমার শিক্ষকতা জীবনে আমি সব সময় শিক্ষার্থীদের শহীদ জিয়ার রাজনীতি করতে বলতাম।

বুধবার (০৯ জুলাই) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক, মাহমুদুল ইসলাম শাওনের নেতৃত্বে ছাত্রদলের শিক্ষার্থীরা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এ কথা বলেন।

শুভেচ্ছা প্রদান শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার শিক্ষার্থীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাস চত্বর প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক, মাহমুদুল ইসলাম শাওন, ঈশ্বরদী পৌর ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক নাজমুল হাসান রিসাদ, লালন হোসাইন, মো. পারভেজ, সিজান মোল্লা, ওমর শেখ শান্ত, সানজিদুর রহমান, আকাশ খাঁ, মাহিদ হোসেন, ওয়ালিদ হোসেন, শাকিব হোসেন, মাসুম হোসেন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
‘চোরা শফিক’ বাহিনীর হামলায় ৩ র‍্যাব সদস্য আহত
‘চোরা শফিক’ বাহিনীর হামলায় ৩ র‍্যাব সদস্য আহত